২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:৩৪

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির মেয়াদোত্তীর্ণ বিলুপ্ত হওয়ায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি হলেন মো. কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না ও কোষাধ্যক্ষ হাফেজ মো. মজিবুল্লাহ্।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ শিশুপার্কে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সন্ধ্যায় সমিতির প্রধান উপদেষ্টা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রফেসর ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা সমাজসেবক ভীষ্মদেব মন্ডল, কনক সরকার, সাংবাদিক আশরাফুল ইসলাম নূর ও বিশিষ্ট ব্যবসায়ী আসমাউল হুসাইন সোহাগ, নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. কবিরুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না, নবনির্বাচিত কোষাধ্যক্ষ হাফেজ মো. মজিবুল্লাহ্, সদস্য হাফেজ ওবায়দুল্লাহ্ মোস্তফা, সাইদুর রহমান সাঈদ, আমির হামজা, খলিলুর রহমান, ইয়াকুব আলী, সাব্বীর হুসাইন, আছাদুল ইসলাম আসাদ, তারিকুল ইসলাম, মো. হেলাল হোসেন ও ফরহাদ হোসেন প্রমুখ। নবনির্বাচিত আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন