৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:২২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনার ৮৬ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ১২০, মৃত্যু ৪ জন

প্রকাশিত: জুলাই ৭, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৮৬ জনই খুলনার। এছাড়াও সাতক্ষীরায় ২৫ জন, যশোরে ৭ জন এবং গোপালগঞ্জ ও পিরোজপুরে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত চার জনের মৃত্যু ও উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬১৪ জন।

সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান সোমবার পিসিআর ল্যাবে ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৫৮টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১২০ টি। যার মধ্যে ৮৬ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও সাতক্ষীরায় ২৫ জন, যশোরে ৭ জন এবং গোপালগঞ্জ ও পিরোজপুরে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজ-আল-আসাদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) ইন্তেকাল করেছেন। সোমবার ভোর ৬টায় খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সোমবার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সহিদুর রহমান সহিদ ও মো. নজরুল ইসলাম। মৃতদের মধ্যে সহিদ নগরীর সোনাডাঙ্গা ঈদগাহ এলাকার বাসিন্দা ও সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকান্দার জানান, সোমবার ভোর ৭টার দিকে হানিফ শেখ (৫০) নামে একজন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নগরীর খানজাহান আলী রোডের মৃত লুফর শেখের ছেলে। গত ২ জুলাই থেকে জ্বর, শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন তিনি। পরে তার অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল।

তিনি আরও জানান, হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ থানাধীন তাপডা গ্রামের মৃত ইজ্জত আলী খানের ছেলে আবেদ আলী খান (৭৪) ও নগরীর রায়েরমহল এলাকার সৈয়দ আলতাব হোসেনের ছেলে।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২৬১৪ জন, যার মধ্যে মারা গেছে ৩৪ জন, সু্স্থ্য হয়েছেন ৪৯৯ জন।আক্রান্তদের মধ্যে ১৬৫০ জন পুরুষ, নারী ৭৪২ ও শিশু ১৩৬ জন। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৯ জনের। সূত্র: সিভিল সার্জনের কার্যালয়।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন