৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:২২

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

খুলনায় ১০২ জন ঝরে পড়া শিশুকে বিদ্যালয়মুখী করলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় বছরের শুরুতে ১০২ জন ঝরে পড়া শিশুকে বিদ্যালয়মুখী করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এ উপলক্ষে ঝরে পড়া শিশু বিদ্যালয়মুখীকরণ উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় নগরীর বয়রাস্থ বিআইএম ভবনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর আয়োজনে এরিয়া ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন, খুলনা সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার (রাজস্ব) এস কে এম তাছাদুজ্জামান, সদর থানা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শর্মিষ্ঠা মন্ডল। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এ্যাডভোকেসি কো-অর্ডিনেটর বিউটি কুইন, এডুকেশন স্পেশালিস্ট টনি উইলসন ডি কস্তা, কমিউনিকেশন কো-অর্ডিনেটর তাসমিয়া ফারহানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন ডেভিড গ্রেগরী উপস্থিত ছিলেন।

ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ঝরে পড়া শিশুদের অভিভাবক, শিক্ষক, স্থানীয় সরকার, ধর্মীয় প্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, কমিটি প্রতিনিধি ও যুব ফোরামের নেতৃবৃন্দ।

বছরের শুরুতে ১০২ জন ঝরে পড়া শিশুকে বিদ্যালয়মুখী করায় ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান। এ কাজে যেন আরও সফলতা তারা বয়ে এনে সমাজের নিরক্ষারতা দূরীকরণে মূখ্য ভুমিকা রাখতে পারে সে আশাবাদও ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে সুরভী বিশ্বাস বলেন, থানা শিক্ষা অফিসারের নিকট থেকে ঝরে পড়া শিশুদের নিয়ে কাজের অনুমতি স্বাপেক্ষে কাজ শুরু করি। এরপর পর্যায়ক্রমে খুলনা মহানগরীর ১৭ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জরিপ করে প্রাথমিকভাবে ১৭২ জন ঝরে পড়া শিশুর একটি তালিকা আমরা তৈরি করি। এর মধ্যে থেকে প্রাথমিকভাবে আমরা ১০২ জনকে স্কুলে ভর্তি করাতে সক্ষম হই। তবে এ কাজে প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষকমন্ডলী, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ সহায়তা করেন।

আলোচনা শেষে ১০২ জন শিশুর মাঝে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন