২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৩২

শিরোনাম
সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

কয়রায় এমপি রশীদুজ্জামানকে সংবর্ধনা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি:

কয়রা উপজেলার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা কামিল (এম এ) পর্যায়ে উন্নীত হওয়ায় কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসা কর্তৃপক্ষ এই সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। মাদ্রাসার শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম,মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, কুশাডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিবুল্যাহ আল মামুন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সুলতান গিয়াস উদ্দিন, মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আয়ুব আলী, কালনা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবাজ হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আঃ গনি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক সদস্য, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন