২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:৪২

শিরোনাম
খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কেশবপুরে হরিহর নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করলেন এমপি আজিজ

প্রকাশিত: জুন ৯, ২০২৪

  • শেয়ার করুন

যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশে কোন মানুষ অভুক্ত থাকবে না। এদেশের মানুষের জন্য নিরাপদ সুখ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলাই তার এক মাত্র উদ্দেশ্য ও লক্ষ্য। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রামের ফলে দেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে। দেশের মানুষ এখন শেখ হাসিনাকে জাতির উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ভাবছে।
৮জুন কেশবপুর উপজেলার মধ্যকুল-রামচন্দ্রপুর ঠাকুরবাড়ী চারের মাথায় হরিহর নদীর উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সাংবাদিক শাহিনুর রহমানের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দিন আলা, মাষ্টার দিপক কুমার, ইমতিয়াজ উদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার আগে এমপি আজিজুল ইসলাম সেতু নির্মান ফলক উন্মোচনের মাধ্যমে চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, পৌরসভার কাউন্সিলর জি এম করিব হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচারক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। পরে এমপি বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সেসব স্থানে আর্থীক সহায়তা প্রদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন