১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:২৫

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: আমাদের যুবসমাজকে আগামী দিনের স্মার্ট, সক্রিয় এবং দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান নিয়ে খুলনায় সম্পন্ন হলো শিশু ও যুব সম্মেলন-২০২৬। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নগরীর বয়রাস্থ বিআইএম ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর আয়োজনে ম্যানেজার সুরভী বিশ্বাস এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং যুব ও শিশুদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় মূল্যবান দিক-নির্দেশনা ও উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন। তিনি শিশু শ্রম আইন ২০০৬ এবং পরিবর্তিত ২০২৫ নিয়ে শিশু ও যুবদের মধ্যে সেশন পরিচালনা করেন।

এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা বাল্যবিবাহের ওপর সেশন পরিচালনা করেন।

তাছাড়াও শিশু অধিকার নিয়ে শিশু এবং যুবকদের জন্য সেশন পরিচালনা করেন সোনাডাঙ্গা মডেল থানা হেল্প ডেস্ক এর লতিফা রহমান পপি। এসময় ৭০ জন যুব ও শিশু উপস্থিত ছিল।

এ অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ।

এসময় শিশু ও যুব সদস্যরা শপথের সুরে বলেন, আসুন আমরা তরুণ প্রজন্ম বড় স্বপ্ন দেখি, সাহসের সাথে কাজ করি এবং একটি সুন্দর ও সুস্থ আগামী গড়ে তুলি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন