২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:৫৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

এবার শেহজাদ ও বুবলীর পালা: শাকিব

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: এবার শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। শুধু তাই নয়, তাঁকে নিয়ে ঘুরে বেড়াবেন। বিষয়টি শাকিব খান নিজেই জানালেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান। এক মাসেরও বেশি সময় পর তিনি দেশে ফিরলেন। ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেহজাদের বিষয়টি উল্লেখ করেন। আর যেহেতু শেহজাদ যাবে, স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে বুবলী যাবেন এই সফরে। শাকিব খান বলেন, ‘এবার আমেরিকায় গিয়েছিল জয়। জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তাঁকে একটা ভালো স্মৃতি দেওয়ার দরকার ছিল। জয়কে একটা ভালো স্মৃতি দিয়েছি। এরপর শেহজাদকে নিয়ে যাব। শেহজাদকে নিয়ে ঘুরে বেড়াব। তাঁকে একটা ভালো স্মৃতি দিতে হবে। শিশুদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’ সকাল ৮টা ৪৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। শাকিবকে বরণ করতে বিমানবন্দরে যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। শাকিবকে দেখেই জড়িয়ে ধরেন আদনান। পরে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন ব্রাদারহুড। শাকিবের প্রিয়তমা সিনেমাটির প্রযোজক তিনি। শাকিব খান দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে। আমি সাংবাদিক, ভক্তসহ এ দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন