২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:০৯

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানের পরমাণু চুক্তিকে চীনের পুনরায় সমর্থন

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০

  • শেয়ার করুন

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন।

শনিবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তেংচং শহরে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহবান জানান। একইসঙ্গে তিনি ইরানের পরমাণু চুক্তির প্রতি বেইজিংয়ের সমর্থন পুর্নব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন সকলের সমান অংশগ্রহণে একটি আঞ্চলিক বহুপাক্ষিক সংলাপ প্লাটফর্ম গঠনের প্রস্তাব করছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই ফোরাম সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পারষ্পরিক সমঝোতা বাড়াবে এবং নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করবে। এই ফোরামে প্রবেশের পূর্বশর্ত হিসেবে ওয়াং ইরানের পরমাণু চুক্তিকে সমর্থন করার কথা উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ টুইট করে তাদের আলোচনাকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন