২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:০৮

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ীবাঁধের ভাঙ্গন মেরামতের কাজ শুরু

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫

  • শেয়ার করুন

লিংকন আসলাম, আশাশুনি : আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধ ভাঙ্গন রোধে কাজ শুরু করা হয়েছে। এস্কেভেটর (ভ্যেকু) মেশিন দিয়ে বাঁধ রক্ষা কাজ শুরু করা হয়।
দু’মাস আগে নদী খননের মাটি দিয়ে তৈরি রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হতে থাকে। এখন প্রায় ৬০০ মিটার রাস্তা ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে।

এনিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ দেখে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধি ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন। অবশেষে জেলা প্রশাসনের নির্দেশনায় বাঁধের কাজে হাত দেওয়া হয়েছে।

তবে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং না দেওয়া হলে পরবর্তীতে আবারও দুঃসংবাদ বয়ে আনতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল। কোম্পানির ম্যানেজার আনন্দ মোহন জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে আমরা প্রাথমিকভাবে মাটি সরানোর কাজ শুরু করেছি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ ভাঙ্গন রোধে সরকারিভাবে আমরা কোন বরাদ্দ পাইনি। পূর্বের নদী খননের ঠিকাদার তাদের নিজস্ব অর্থায়নে কাজ করছে। বাজেট পেলে ভাঙ্গন কবলিত অংশে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং করা হবে বলে তারা জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন