২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:০২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

আমিও করোনা পজিটিভ;অভিষেক বচ্চন

প্রকাশিত: জুলাই ১২, ২০২০

  • শেয়ার করুন

এবার বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। এর আগে একই দিনে তার বাবা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনেরও করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

শনিবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন অভিষেক।

তিনি লেখেন, আজ (শনিবার) সকালে আমার ও বাবার করোনা টেস্ট হয়। আমাদের দুজনেরই মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। রিপোর্টে আমাদের উভয়েরই করোনা পজিটিভ এসেছে।

এরই মাঝে বচ্চন পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানান অভিষেক।

এর আগে অমিতাভ বচ্চনও টুইটারে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন। বিগ বি জানান, তিনি করোনা পজিটিভ। এ কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সম্প্রতি তার সংস্পর্শে যাওয়া সবাইকে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন। গত বছর অক্টোবরেও অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ছিলেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন