৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:১৪

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

১১ এপ্রিলের ইউপি ও পৌর নির্বাচন স্থগিত

প্রকাশিত: মার্চ ২৯, ২০২১

  • শেয়ার করুন

আগামী ১১ তারিখে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ মার্চ) বিকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মহামারী করোনা নিয়ন্ত্রণে সকালে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকে বসে কমিশন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানা গেছে, ১১ এপ্রিল ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণের দিন ধার্য ছিলো। করোনার কারণে এগুলো স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এছাড়া ১১ এপ্রিল অনুষ্ঠিত্য লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের বিষয়ে আগামী ১ এপ্রিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ওই সূত্র।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন