৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৩৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

১ ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক কমিয়ে ‘হাফ ভাড়া’ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে শিগগির বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

শুক্রবার (২৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা জানান।

ওবায়দুল কাদের জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ‘হাফ ভাড়া’ কার্যকর হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এই সুবিধা পাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে হাফ ভাড়ার সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া দিয়ে বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। তবে ভ্রমণকালে অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, জনগণের সরকার। জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোনো দাবিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।’

সেতুমন্ত্রী আরও বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন (হাফ ভাড়া সুবিধা) দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার বিআরটিএ’তে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক হবে। আমরা আশা করছি, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন