১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৪৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

হানিমুন শেষে অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন ফারিণ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ের পর মধুচন্দ্রিমায় মালদ্বীপ গিয়েছিলেন। মাত্র চারদিনেই শেষ হয় তার মধুমন্দ্রিমা পর্ব। কারণ হিসেবে জানান, ফারিণের শুটিংয়ের ব্যস্ততা ও স্বামী রাফিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার তাড়া। তারপরও সঙ্গীকে নিয়ে চারদিনের ভ্রমণে সতেজ হয়েই ফিরেছেন বলে জানালেন এই অভিনেত্রী। ফিরেই গত বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন ফারিণ। না,বেড়াতে নয়। দুটি ওয়েব ফিল্মের শুটিংয়েই জন্যই তার এই অস্ট্রেলিয়া সফর। ফারিণ বলেন, সেখানে শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে আমিও যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে। আগামী মাসে দেশে ফেরার কথা। মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া ১২টি সিনেমার একটি হচ্ছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এর একটি নির্মাণ করছেন শিহাব শাহীন। অস্ট্রেলিয়া এটির শুটিং করতেই উড়াল দিলেন ফারিণ। এতে ফারিণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিতম আহমেদ। সাড়ে ৮ বছর প্রেমের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন ফারিণ। গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ হয় তাদের। ফারিণের স্বামী দেশের বাইরে একাটি কোম্পানিতে কর্মরত আছেন। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন