১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:২৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের মাংসসহ আটক ১

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে সাড়ে ১৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইস্রাফিল হোসেন (৪০)। সে খুলনার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার বিএন মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর রাত ১টার দিকে কোস্ট গার্ডের একটি টহল দল পাতাখালী এলাকায় অভিযান চালায়।

এ সময় উক্ত ব্যক্তিকে হরিণের মাংসসহ আটক করা হয়।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান বলেন, সুন্দরবনে হরিণ শিকারিকে হাতে নাতে আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন