২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:৪৪

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরবনের বনদস্যু আসাবুর ৭ সহযোগীসহ আটক, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : সুন্দরবনের বনদস্য আসাবুর বাহিনীর প্রধান আসাবুর ও ৭ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।
খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


র‌্যাব ফোর্সেস হেডকোয়ার্টার এর লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন গতকাল রোববার এক প্রেস ব্রিফিং এ এতথ্য জানান।
র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে এই প্রেস ব্রিফিং এ বলা হয়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযান চালানো হয়। দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) ও শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতারখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি।
পরে দাকোপ ও বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান আসাবুরসহ ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন