২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:১৪

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরার শহরের মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্ব সমাবেশ বক্তব্য রাখেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এসময় জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মাহমুদুল আলম বিবিসি, মিজান, রুবেল, রাজা ও মন্টুসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন যাবত শহরের বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছে। এছাড়া তারা বাসটার্মিনালের তরুন শ্রমিকদের বিপথে পরিচালিত করে আসছে। বিভিন্ন সময়ে এ গ্রুপটি পুলিশের হাতে ধরা পড়লেও আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা আবারো বেরিয়ে যায়। বক্তারা এসময় আগামী ৭২ ঘন্টার মধ্যে এসব মাদকব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন