২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৩৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

সহপাঠীর মৃত্যুর জেরে উত্তাল রাবি, মধ্যরাতে প্রক্টরকে প্রত্যাহার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২

  • শেয়ার করুন

ট্রাকচাপায় ক্যাম্পাসের ভেতরেই এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে নিজ বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিলে যোগ দেন ছাত্রীরাও।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে অবরোধ করে ‘প্রশাসন কী করে, ক্যাম্পাসে ছাত্র মরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা এমন অন্যায় আর মেনে নেবো না। এর আগে প্রশাসনের অবহেলায় রাবি অডিটোরিয়ামের ছাদ থেকে পড়ে গিয়ে নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ আমার ভাই নিহত হয়েছেন। আর কত মৃত্যু দেখে প্রশাসন খুশি হবে? ক্যাম্পাসে বারবার ছিনতাইয়ের ঘটনার কথাও উল্লেখ করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমার ভাই নিহত হয়েছে। অথচ প্রক্টর ঘটনাস্থলে আসেননি। তাহলে তাকে কেন রাখা হয়েছে? আমরা প্রক্টরের পদত্যাগ চাই।

রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন মাহবুব হাবিব হিমেল। এরপর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচারের দাবি তুলে আন্দোলন করছেন। তারা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এছাড়া ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সহপাঠী হত্যার বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন