২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:৩৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

সংবাদকর্মীদের পেশাগত কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক

প্রকাশিত: জুন ৩০, ২০২১

  • শেয়ার করুন

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধ চলাকালে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বুধবার (৩০ জুন) খুলনা ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় আগামীকাল ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাত দিন সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। সরকারের এই সময়োপযোগী ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা আশা প্রকাশ করেছেন যে, এভাবে সর্বাত্মক লকডাউন পালন করে মহামারি এই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। নেতৃবৃন্দ খুলনার সর্বস্তরের জণসাধারণকে সরকার ঘোষিত নির্ধারিত সময় পর্যন্ত এই সর্বাত্মক লকডাউন পালন করতে সরকারের সিদ্ধান্তসমূহ যথাযথ পালন করার আহবান জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, লকডাউন সর্বাত্মকভাবে সফল করতে সর্বস্তরের জনগণ স্থানীয় প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করবেন।
একইসাথে লকডাউনের আওতামুক্ত জরুরী সেবায় নিয়োজিত সকল মানুষ বিশেষ করে খুলনায় কর্মরত সকল সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও সংবাদপত্র হকাররা যাতে অযথা হয়রানীর শিকার না হয় তার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে গণমাধ্যমকে জরুরি সেবার অধিভুক্ত করা হয়েছে। যা আজ ৩০ জুন প্রকাশিত প্রজ্ঞাপনের ১.৮ নাম্বার শর্তে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন