২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৫৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনাতে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে। এ দিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে গল্লামারী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্প স্তবক অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক রবীন্দ্র নাথ দত্তসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য তাঁর বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদ ও অধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধকরণে শহীদ বুদ্ধিজীবীগণের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সংবিধানকে সমুন্নত রাখতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। সবশেষে বুদ্ধিজীবী দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) জনাব মো. নুরুল মোমেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন