৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৪৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

শিয়ালী উপজেলায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১

  • শেয়ার করুন
গত ৭ই আগষ্ট খুলনা জেলার রুপসা উপজেলার  ০৫ নং ঘাটবোগ ইউনিয়নের শিয়ালি গ্রামে বিকাল ৫ ঘটিকায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অতর্কিত হামলা করে।
এতে ৬ টি মন্দির সহ হিন্দু বাড়িতে হামলা, লুটপাট ও মহিলাদের উপর নির্যাতনসহ ধ্বংসলীলা চালানো হয়।
 ঘটনাস্থলে গতকাল ৮ই আগষ্ট সকাল ১১ টাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বাবু বিমান বিহারী রায় অমিত ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস এর সাথে ছুটে যায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ রায়, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায়, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানাই মন্ডল, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল, বিপুল রায় চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন ” বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে, কোন কিছু ঘটলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা হয়।  প্রশাসন দোষীদের গ্রেফতার করলেও স্থায়ী বিচারের আওতায় আনতে অপারগতা প্রকাশ করার কারনে ঘটনাগুলো পূর্নাবৃত্তি হচ্ছে।
নেতৃবৃন্দ রুপসার এই সম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানাই ও দোষীদের শাস্তির দাবি কামনা করেন।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন