২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:১৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় ৫০ জন আনসার ও ভিডিপি সদস‍্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন।

প্রকাশিত: মে ১০, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সারা দেশের ন‍্যায়, শার্শা উপজেলার করোনার প্রার্দূভাবে দুস্থ কর্মহীন ৫০ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস‍্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু ও পেয়াজ বিতরণ করা হয়েছে।
১০ মে (সোমবার) জেলা কমান্ড্যান্ট যশোরের তত্ত্বাবধানে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে এসব খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মীর আলিফ রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শা। আব্দুল্লাহ আল রাসেল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সাজেদা আক্তার উপজেলা প্রশিক্ষিকা।
উল্লেখ্য যে শার্শা উপজেলার এসব আনসার ও ভিডিপির সদস‍্যরা জীবনের ঝুঁকি নিয়ে বেনাপোল পৌর এলাকার কোয়ারেন্টিনের জন‍্য নির্ধারিত ১২টি আবাসিক হোটেলের নিরাপত্তার পাশাপাশি ভারত থেকে আগত যাত্রীদের বিভিন্ন জেলায় নিরাপত্তা দিয়ে পৌঁছে দিচ্ছে। দেশের যেকোন দূর্যোগে বিশ্বের সর্ববৃহ‍ৎ এ বাহিনীর সদস‍্যরা সুনামের সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে থাকে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন