২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:১৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত।

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় আবু শামা (৫২ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
৩০শে মার্চ বুধবার সন্ধ্যার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা বাজারের কামারবাড়ী মোড় নামক স্হানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু শামা শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানান,সন্ধ্যায় বাড়ীর ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য বাইসাইকেল নিয়ে শার্শা কামারবাড়ী বাজারে আসছিলেন তিনি। পথিমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোল গামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানেছি এবং ফোর্স পাঠিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্ঠা চালানো হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন