২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:৫২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় সেফটি ট্যাঙ্ক থেকে কলেজ ছাত্রীর মরাদেহ উদ্ধার, ঘাতক প্রেমিকে আটক।

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরে নিখোঁজের ৭ দিন পর শুক্রবার বেলা তিনটার দিকে পুলিশ জেসমিন আক্তার পিঙ্কি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহের উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার দায়ে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহসান কবির অংকুর নামে তার  প্রেমিক কে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬ ) এর কোম্পানি লে কমান্ডার এম নাজিউর রহমান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী ২০২৩) বেলা তিনটার দিকে শার্শা থানার পুলিশ বুরুজবাগান এলাকার একটি সেফটি ট্যাংকের ভিতর থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহটি উদ্ধার করেন।

নিহত শিক্ষার্থী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাউরিয়া কেরালকেতা এলাকার জাকির হোসেনর (৪৫) মেয়ে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ আল-নাহিয়ান বলেন, আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির মৃত্যু দেহটি বুরুজবাগান এলাকায় তারই এক সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসাতে আছে। এ সময়ে চারিদিকে খোঁজাখুঁজির পরেও না পেয়ে আমরা সেফটি ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির মৃত্যু দেহ টি খুঁজে পায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীর নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকের ভিতরে লুকিয়ে রাখা হয়।

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এরপরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০২/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন