২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:০৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় ধর্ষন ও হত্যা চেষ্টার অভিযোগে আটক ১।

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।
যশোর এর শার্শার পল্লীতে (১৩) বছরের এক কিশোরীকে ধর্ষন শেষে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনাতন কাঠী গ্রামের ওই কিশোরী প্রতিবেশীর বাড়ি থেকে রাত ৮ টার সময় বাড়ি ফেরার পথে সঙ্ঘবদ্ধ একটি দল তাকে পাশের পুকুরপাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষন করে। কিশোরী ওই চক্রকে চিনে ফেলায় তারা তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদি হয়ে শার্শা থানায় ধর্ষন ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছে। মামলা নং ২৬, তারিখ ২৭/৭/২১। গত ২৪ জুলাই রাত ৮ টার সময় শার্শার সনাতনকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আসামিরা হলো ঃÑ সনাতন কাঠি গ্রামের আক্তারুলের ছেলে মোঃ সাগর হোসেন (১৮) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৮) এবং কলারোয়া থানার ধানকুড়া গ্রামের রেজাউল সর্দার এর ছেলে নাহিদ ইসলাম (২৫)।

ভুক্তভোগি কিশোরীর চাচাত ভাই সুমন বলেন, বাড়ি ফিরতে দেরী হওয়ায় তাকে আমি এবং আমার চাচা খুঁজতে বের হই। এবং নাম ধরে জোরে জোরে ডাকতে থাকি। এ সময় ধর্ষন কারীরা ধর্ষন শেষে তাকে পুকুরে ডুবিয়ে মারার চেষ্টা করছিল। আমাদের ডাকাডাকির চিৎকারে তাকে ফেলে পালিয়ে যায়। তিনি আরো বলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি নিয়ে একটি ঘরে আমার চাচাকে আটকিয়ে শালিশ করতে যায়। শালিশী বিষয়টি এলাকায় জানজানি হয়ে গেলে ঘটনা স্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতী বুঝতে পেরে ওই মহলটি পালিয়ে যায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে সাগরকে আটক করে। বাকি দুইজন পালিয়ে যায়।

শার্শা থানা ওসি বদরুল আলম খান বলেন, ধর্ষন ও হত্যা চেষ্টার অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। সাগর নামে একজনকে আটক করা হয়েছে। তার অন্য দুই সহযোগি পলাতক রয়েছে। ভুক্তভোগী কিশোরীকে যশোর সদর হাসপাতালে মেডিকেল টেষ্টের জন্য পাঠানো হয়েছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন