২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:৩৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শা সীমান্তে আটক ভারতীয় তরুণীকে ফেরত পাঠালো বিজিবি,প্রেমিকের নামে মামলা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে প্রিয়া কর্মকারকে (১৯) ভারতে ফেরত পাঠানো হয়।সাথে থাকা প্রেমিকের নামে মামলা।
শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান তৌফিক মাহমুদ।

স্থানীয় সূত্র জানায়, ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারকে দেশে ফেরত পাঠানো হলেও তার প্রেমিক বাংলাদেশী নাগরিক সৌরভ সরকারকে (২৫) থানায় সোপর্দ করেছে বিজিবি। প্রেমের সম্পর্কের সূত্রধরেই ওই তরুণী সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছিলেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ( গত ২৬ আগস্ট ) রাত ১১টার দিকে শার্শা সীমান্তের হিজলী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ পাচারকারী দলের সদস্যকে আটক করে। ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার (১৯) উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে শুক্রবার (২৭ আগস্ট) বিকালে অবৈধভাবে আগমনকারী ভারতীয় নাগরিককে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কোম্পানী সদরের নিকট হস্তান্তর করা হয়েছে এবং প্রেমিক বাংলাদেশী নাগরিক কে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন