২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:৩৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শা ও বেনাপোল পোর্ট থানার আয়োজনে ওপেন হাউস ডে পালিত হয়েছে।

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগান নিয়ে যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানার আয়োজনে ওপেন হাউস পালিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ১১ টার সময় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খানের সভাপতিত্বে উক্ত ওপেন হাউস ডে পালিত হয়।

বেনাপোল পোর্ট থানার সামনে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপি এম।

যশোরের নাভারনে সার্কেল এএসপি জুয়েল ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের পরিচালক মনিরুজ্জামান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শার্শা উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, নির্বাচিত জনপ্রতিনিধি, বন্দরের শ্রমজীবী ও এলাকার গন্যমান্য প্রায় ৪ হাজার মানুষের উপস্থিতি ছিল।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৪/০৯/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন