২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৫৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শরণখোলায় বিরল প্রজাতির সজারু উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২

  • শেয়ার করুন

বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে একটি বিরল প্রজাতির সজারু উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে সজারুটিকে অবমুক্ত করা হয়।

এর আগে, সকালে শরণখোল উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর ছালাম গাজীর বাড়ির পুকুর পাড় থেকে সজারুটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবকরা।

আব্দুর ছালাম গাজী বলেন, সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি একটি সজারু জালে আটকে আছে।

বিষয়টি দেখে আমি বনবিভাগ ও স্বেচ্ছাসেবকদের খবর দেই। তারা এসে সজারুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা সজারুটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। সজারুটি বিলুপ্ত প্রায় প্রজাতির। এটা সচারচার দেখা যায় না। অবমুক্ত করা সজারুটির ওজন অন্তত চার কেজি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন