২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:৩০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

লকডাউনে ব্যাংক চলবে ১টা পর্যন্ত

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১

  • শেয়ার করুন

আগামী বৃহস্পতিবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউনে’ ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা রাখা যাবে দুপুর আড়াইটা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক আজ নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আজ নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত সরকার থেকে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

মন্ত্রী পরিষদ বিভাগ আজ মঙ্গলবার বিশেষ প্রয়োজনে ব্যাংক সেবা প্রদানের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়। ওই চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নেয়। এর আগে গতকাল কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক শাখা বন্ধ থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংক শাখা খোলা রাখা যাবে।

ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। আর সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে। এ ছাড়া প্রধান শাখাসহ বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখা খোলা রাখতে হবে।

ব্যাংক বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাংকে ছিল উপচেপড়া ভিড়। এমনকি রাজধানীর অনেক শাখায় গ্রাহক চাহিদামতো টাকা না পাওয়ার অভিযোগও করেছেন। এরপর ব্যাংক খোলার সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ব্যাংক বন্ধ থাকার কারণে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলনের সীমা বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বেশির ভাগ ব্যাংকের কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা ও কিছু ব্যাংক থেকে বেশি অর্থ উত্তোলন করা যায়। নিজ ব্যাংকের বুথ ও অন্য ব্যাংকের বুথ থেকে একই সীমা প্রযোজ্য হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন