২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৫৭

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

রূপসা বিদেশি পিস্তলসহ যুবক আটক

প্রকাশিত: জুন ২০, ২০২৬

  • শেয়ার করুন

তরুন চক্রবর্তী বিষ্ণু : খুলনার রূপসা উপজেলায় বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৯ জুন রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার বেতগ্রাম উত্তরপাড়া এলাকার বাসিন্দা সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) তার শ্বশুরবাড়ি নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকায় আসেন। সেখানে স্ত্রী নাজিফা ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্বশুর মো. রফিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে বাপ্পা তার কাছে থাকা একটি পিস্তল বের করে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এ সময় বাড়ির সদস্যরা ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে অস্ত্রসহ আটক করে রাখেন এবং রূপসা থানায় খবর দেন। পরে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তি ও অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃত সুলতান মাহমুদ বাপ্পা গোপালগঞ্জ সদর উপজেলার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। তার কাছ থেকে একটি খালি ম্যাগাজিনসহ বাটযুক্ত বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটির গায়ে ইংরেজিতে “Made in Czech Republic” খোদাই করা রয়েছে। অস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ৭ ইঞ্চি এবং প্রস্থ ৫ ইঞ্চি।

রূপসা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন