১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৪৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

রূপসা বাইপাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার রূপসা বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিস্ট হয়ে প্রান্ত শেখ (১৯) নামে এক তরুনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীরর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণ নগরীর বয়রা কলেজ মোড় পিজিএফ কলোনির বাসিন্দা সাঈদুজ্জামানের ছেলে প্রান্ত শেখ (১৯)।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে চা পান করতে রূপসা যায়। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রান্ত গ্যাস বেঝাই ট্রাকের নীচে চলে যায়। এ সময় ট্রাকটি তার শরীরের ওপর দিকে চলে গেলে ঘটনাস্থলে প্রান্ত শেখের মৃত্যু হয়।
তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন