২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:২৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ পিস স্বর্ণেরবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার।

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। এই ঘটনায় চৌগাছা থানায় দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শার্শা কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশে একটি মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় স্বর্নের এই চালান উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছা থানার শাহজাদপুর সীমান্ত দিয়ে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে শার্শা কাশিপুর-শাহজাদপুর সড়কের পাকা রাস্তার পাশে একটি মরিচ ক্ষেতের মধ্যে বাংলাদেশের ৩০০ গজ অভ্যন্তরে মেইন পিলার ৩৮ টি পিলার ৮৫ এর পাশে একটি মরিচ ক্ষেতে অভিযান চালিয়ে দুইজন সন্দেহভাজন কৃষককে গতিরোধ করে। এ সময় ওই দুইজন কৃষক ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

তিনি জানান, পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার হওয়া স্বর্ন চৌগাছা থানায় হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/১১ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন