২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৪৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

যশোরের  শার্শায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২,

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।

যশোরের শার্শায় একটি প্রাইভেটকার ওভারটেক করতে যেয়ে দূর্ঘটনায় পড়ে প্রাইভেটকারের এক যাত্রী নিহত ও চালকসহ দু’জন আহত হয়েছে।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন,শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার জামতলা কারবালার সামনে।নিহত রিপন হোসেন (৩০)যশোরের ঝিকরগাছা উপজেলার স্বরণপুর গ্রামের মিজানুর রহমান ছেলে।

আহত হাবিবুর রহমান আশা (৩৫) ও নাজমুল ইসলামকে (৩০)স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আমিরুল বলেন, সাতক্ষীরা অভিমুখি প্রাইভেটকারের চালক একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে মারাত্মক আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই রিপন মারা যায়।অন্য দু’জনকে বাগআচড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রেরকঃ
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন