৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:৫৯

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

যশোরের শার্শায় নৌকা, বিদ্রোহী ভাগাভাগি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকার ভরাডুবি হয়েছে। ৫টিতে জয় পেয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। ৫টিতে নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন। দলের নেতারা বিদ্রোহীদের কারণে নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন। অনেকে প্রার্থী বাছাই ও নির্বাচনের আগে বিভিন্ন স্থানে সহিংসতায় নৌকার ভরাডুবির কারণ বলে উল্লেখ করেছেন। নির্বাচনের আগে ৩ টি ইউনিয়নে বিদ্রোহীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান। সেই তিনটি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচনী অফিস সূত্রে জানা যায়, ডিহিতে আসাদুজ্জামান মুকুল (নৌকা), লক্ষণপুরে আমেনা খাতুন (নৌকা), বাহাদুরপুরে মফিজুর রহমান (বিদ্রোহী), পুটখালী ইউনিয়নে আব্দুল গফফার (নৌকা), গোগায় তবিবর রহমান (বিদ্রোহী), কায়বায় আলতাপ হোসেন (বিদ্রোহী), বাগআঁচড়ায় আব্দুল খালেক ধাবক (বিদ্রোহী), উলাশিতে রফিকুল ইসলাম (নৌকা), শার্শায় কবির উদ্দীন (নৌকা) ও নিজামপুরে সেলিম রেজা বিপুল (বিদ্রোহী) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ফলাফলের বিষয়টি শার্শা উপজেলা নির্বাচন অফিসার মেহেদি হাসান জানান নিশ্চিত করেছেন।
শার্শা উপজেলা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে জাল ভোট দেবার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। #

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮ /১১ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন