২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৫০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

মোংলায় নৌকা ডুবে নিখোঁজের ৩০ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: জুন ২৮, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের ৩০ঘন্টা পর জেলে মহিদুল ইসলামের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৭জুন) ভোর রাতে নিখোঁজ হওয়ার পর শুক্রবার (২৮জুন) সকাল ১০টার দিকে ক্যানেলের মোংলার অংশের পশ্চিম পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৭জুন) ভোর রাত সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকা দিয়ে যমুনা-০২ নামের গ্যাসবাহী জাহাজ যাওয়ার সময় অসাবধানতা বসত জেলে নৌকার উপরে উঠিয়ে দিলে সাথে সাথে নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল ইসলাম সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও নিখোঁজ হন অপর জেলে মহিদুল ইসলাম।

পরে খবর পেয়ে থানা ও নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওইদিন দিনভর চেষ্টা করেও সন্ধান পায়নি নিখোঁজ জেলে মহিদুলের। এরপর শুক্রবার সকাল ১০টার দিকে মোংলার মাদ্রসা রোড সংলগ্ন বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের পশ্চিম পাড়ে লাশটি ভাসতে দেখে উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুর বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মহিদুল ইসলাম উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন