৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

মেসির রেকর্ডের রাতে জয় পেয়েছে পিএসজি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

রেকর্ড শব্দটি যেন লিওনেল মেসির নামের সমার্থক হয়ে গেছে অনেক আগেই। রেকর্ডের পর রেকর্ডের মালা জড়িয়েই যিনি খেলতে নামেন মাঠে, গতকাল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আরও তিনটি রেকর্ড করেছেন সেই মেসি। প্রতিযোগিতামূলক ফুটবল গোলের অবদানে রেকর্ড গড়ে এবার ফুটবল সম্রাট পেলেকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা মেসি।

মেসি-নেইমারদের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় ইসরাইলের দল মাকাবি হাইফা। তবে দারুণ ফুটবল উপহার দিয়েছে তারা। এই ম্যাচে এক গোল করে দুটি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এছাড়া গোল পেয়েছেন নেইমার ও এমবাপ্পেও।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল হাইফা। ২৪তম মিনিটে দলটির হয়ে গোল করেন চেরি। ১৩ মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান লিওনেল মেসি। দলের হয়ে গোল করে এদিন দুইটি কীর্তি গড়েন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ মৌসুমে গোল করার রেকর্ড গড়েন আর্জেন্টাইন এই তারকা। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে ১৯ দেশের ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল করারও কীর্তিও গড়েন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির ১২৬তম গোল।
বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে মেসির দুর্দান্ত পাসে গোল করেন এমবাপ্পে, পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে মার্কো ভেরাত্তির পাসে গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন নেইমার।

তবে ঘরের মাঠে পিএসজিকে শুরুতে দম ফেলার সুযোগ দেয়নি মাকাবি। খাতা কলমে এগিয়ে থাকা পিএসজিকে বেশ ভুগিয়েছে মাকাবি। গোটা ম্যাচের প্রায় ৪৪ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নিয়েছে মাকাবি যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৫৬ শতাংশ বল দখলে রাখা পিএসজির ১৬টি শটের ৬টি ছিল লক্ষ্যে।

‘এইচ’ গ্রুপে এটি পিএসজির টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে জুভেন্টাসকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে হারিয়েছিল তারা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন