২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:২২

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

মিলেমিশে এই অঞ্চলের আধুনিকায়নে কাজ করবো-মনিরুল হাসান

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে ও এলাকার অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নের দায়িত্ব দিয়ে বিএনপি দলীয় প্রতিনিধি হিসেবে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন দুঃখ দূর্রদশা লাঘব করতে। আমরা চাই জনসাধারণ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।

আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে কয়রা-পাইকগাছা কে বানিজ্যিক অঞ্চলে প্রতিষ্ঠা করতে শুরু থেকেই কাজ করবো।

২৯ জানুয়ারী (বৃহস্পতিবার) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম সানার সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, আপনি ও আপনাদের আত্নীয় স্বজন পাড়া-প্রতিবেশিদের সকল ভোট আমার প্রাপ্য, তাই আপনারা আমাকে ভোট দিবেন এবং আমার জন্য ভোট প্রার্থনা করবেন। আমি নির্বাচিত হয়ে সকল কে সাথে নিয়ে মিলেমিশে এই অঞ্চলের আধুনিকায়নে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম মাওলা বক্স্র, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ।

এদিকে সকাল ১০টায় হিন্দু বৈদ্য যুব ছাত্র ও মতুয়া ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেন, বেলা ১২টায় কয়রা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। বিকেলে বাগালী ইউনিয়নের ঘুঘরাকাটি উঠান বৈঠক করেন। রাতে কালনায় উঠান বৈঠক করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন