২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:০৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ এবং মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর খুলনা শহর এলাকা প্রোগ্রাম-২। সরকারের উদ্যোগে গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচি আরও গতিশীল করতে সহায়তা করবে ওয়ার্ল্ড ভিশন। এ লক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪ টায় খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকার নিকট ২২৭ জন গর্ভবতী মায়ের আবেদনের তালিকা হস্তান্তর করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস। যার মধ্যে ১১ জন আরসি (RC) মা অন্তর্ভুক্ত রয়েছেন।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা বলেন, সরকার কর্তৃক এ কার্যক্রম সুন্দর একটি জাতি গঠনে মূখ্য ভুমিকা পালন করবে। ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় নিবন্ধিত প্রতিটি মা পরবর্তী ৩ বছর (৩৬ মাস) পর্যন্ত প্রতি মাসে ৮৫০ টাকা করে সর্বমোট ৩০ হাজার ৬শ’ টাকা আর্থিক সহায়তা পাবেন।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করেছে। যা প্রশংসার দাবিদার। ওয়ার্ল্ড ভিশন সবসময়ই আমাদের পাশে থেকে এ সকল কার্যক্রমগুলো সহজ করে দেয়।

এসময় সুরভী বিশ্বাস বলেন, ২২৭ জন গর্ভবতী মায়ের আবেদনের তালিকা চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে ১১ জন আরসি (RC) মা অন্তর্ভুক্ত রয়েছেন। খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ টিম সরাসরি মাঠ পর্যায়ে মায়েদের উদ্বুদ্ধ করেছে এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহায়তা প্রদান করছে। যার ফলস্বরুপ আজ চূড়ান্তকৃত আবেদনের তালিকাটি আনুষ্ঠানিকভাবে খুলনার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকার নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও সুসংহত হবে। নিয়মিত এই আর্থিক সহায়তা মায়েদের গর্ভাবস্থায় উন্নত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যা দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে সহায়ক হবে। এবং এই কাজে ওয়ার্ল্ড ভিশন সহযোগিতার সুযোগ পেয়ে আনন্দিত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন