২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:২০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ভারতে পালিয়ে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন-মনা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা চুপচাপ বসে নেই। সেখানে বসে তিনি দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। সুতরাং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা পেলেও বিএনপির আন্দোলন চলমান রয়েছে। কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই। তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পশ্চিমবানিয়া খামার ঈদগা স্কুলমাঠে সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ২৬নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড.মনা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যা ও অপরাধের বিচার করতে হবে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ। সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফকরুল আলম, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, সাঈদ হাসান লাভলু, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমানসহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার বেগম রেহেনা ঈসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মাহমুদ আলম বাবু মোড়ল, সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক ডা. শাহিন আহসানকে নির্বাচিত ঘোষনা করেন। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তি প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন