১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:১৯

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

ভারতে পাচার কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর ।

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
ভারতে পাচারের শিকার বাংলাদেশী কিশোরী অরপিতা আক্তার মিম(১৫)কে ৯মাস পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গবার (১৩) জুলাই দুপুর১ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্থান্তর করা হয়। কিশোরী খুলনার শিরমনি খানজাহান আলী থানার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশনের (ওসি)মজিবর রহমান জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে জাস্টিস এন্ড কেয়ার এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে।

জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তা জানান, দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোরী ভারতে যায়।পরে ভারতের গুজরাট পুলিশের অভিযানে তাকে উদ্ধার করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় গুজরাটের সরকারি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।রাষ্ট্রীয় কাগজপত্রের প্রক্রিয়ায় শেষে আজ দেশে আনা হয়েছে।তাকে ১৪দিনের জন্য প্রতিষ্টানিক হোম কোরেন্টাইনে রাখা হবে।কোরেন্টাইন  শেষে তার বাবা মায়ের কাছে হস্থান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৩/০৭/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন