২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:০২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোলে আমদানিকৃত ফলের মধ্যে মিললো ঘোষণা বহির্ভূত চোরাচালানী পন্য পাড়ি, থ্রি-পিস, কসমেটিক্স ও সিসা জাতীয় মদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

আমদানিকৃত পচনশীল  পন্য ক্যাপসিকামের বক্সে মিললো  ঘোষণা বহির্ভূত ভারতীয় শাড়ি, থ্রিপিস,ওষুধ, কসমেটিক্স সহ মাদক জাতীয় দ্রব্য সিসা এর বিভিন্ন ধরনের  ফ্লেবার।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল বন্দরের ৩১ নং শেডে অভিয়ান চালিয়ে ১৭৫ টি ক্যাপসিকাম ভর্তি কাটুর্নের মধ্যে থেকে বিপুল পরিমান ঘোষনা  বহির্ভুত পন্য জব্দ করেন বেনাপোল কাষ্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া।

তিনি জানান, গোপন সংবাদে বন্দরে অবস্থানরত ভারতীয় ডব্লিউ বি ১১,সি ৩৭৮৯ নম্বর ট্রাকে তল্লাশী চালিয়ে ক্যাপসিকাম ভর্তি কার্টুন খুলে তার মধ্য থেকে প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের অবৈধ মালামাল পাওয়া যায়। যার মধ্যে ১৫ টি কার্টুনে ১৮০ কেজি মাদক জাতীয় ফ্লেবার সিসা রয়েছে। পন্য চালানটির আমদানি কারক প্রতিষ্ঠানের নাম সিয়াম এন্টারপ্রাইজ। এ মালের ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম মন্ডল ইন্টারন্যাশনাল। বেনাপোলের সিএন্ডএফ প্রতিষ্ঠান স্বদেশ ট্রেড ইন্টারন্যাশনাল পন্যচালানটি ছাড় করাচ্ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মালামাল গননা চলছিল। জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত এবং আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়া হবে বলে জানান কাষ্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৬/১২/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন