১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:৪৪

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বেনাপোল সাদীপুর সীমান্ত থেকে গাঁজা, মদ ও ফেন্সিডিল উদ্ধার।

প্রকাশিত: মে ৯, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল সীমান্তের গাঁ ঘেসা সাদীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল, ১০ বোতল মদ ও ৬ কেজি নিষিদ্ধ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ রবিবার (৯ মে) ভোর রাতে সাদীপুর গ্রামের সীমান্ত থেকে এ মাদকের চালান জব্দ করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আউয়াল হোসেন জানান, গভীর রাতে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের চালান নিয়ে সীমান্তের ১৮নং মেইন পিলার এর ১৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরের সাদীপুর বাঁশ বাগান নামক স্থানের সামনে আসলে, এসময় সীমান্ত নিরাপত্তায় থাকা ডাক্তার বাড়ি পোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা ও ১০ বোতল মদ জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৯/০৫/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন