২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:২৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল রাজাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে দায়ের কোপে একজন নিহত। আটক ১।

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গাছি দা এর কোপে আহত  মোঃ মিজানুর রহমান (৬৫)মারা গেছেন।
নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্টথানার রাজাপুর গ্রামের আল বাহার এর ছেলে।

গুরুতর আহত করেন আসামি মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা: সন্তোষ,গ্রাম: ঘড়িডাঙ্গা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর।
সাহেব আলী, পিতাঃ আব্দুল বারিক, সাংঃ খড়িডাঙ্গা, থানাঃ বেনাপোল পোর্ট এর জমি বর্গা চাষ করতেন ভিকটিম মিজানুর রহমান। ভিকটিমের বর্গা চাষকৃত জমির পাশেই আসামি সাইফুলের জমি। উক্ত জমি নিয়ে বিরোধের জেরে গাছি দা দিয়ে সাইফুল তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,যশোরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অদ্য তিনি মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় মূল আসামি মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা: সন্তোষ,গ্রাম: ঘড়িডাঙ্গা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর করে আটক করা হয়েছে ।

এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় ১ টি মামলা রুজু হয়েছে।  যার এফআইআর নং ২২,তারিখ ২৩/১২/২০২২

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন