২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৩৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল বাজার প্রাইমারী স্কুলের চুরি যাওয়া মালামাল সহ চোর আটক।

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া আড়াই লাখ টাকার মালামাল সহ এক চোরকে আটক করতে সক্ষম হয়েছে বেনাপোল পোর্টথানা পুলিশের একটি চৌকস টিম।
সোমবার (১০ই এপ্রিল) ভোরে বেনাপোল ইউনিয়ন পরিষদের নারায়নপুর গ্রাম থেকে সেলিম সরদার (৩২) নামে এক চোরকে আটক করে পুলিশ। সে বেনাপোল নারায়নপুর গ্রামের মৃত শহিদ সরদারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার মামলা সূত্রে জানা য়ায়,গত (০১ এপ্রিল) ভোরে বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, প্রিন্টার,প্রজেক্টর পানির মটর সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এরই পরিপ্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয় যার মামলা নাম্বার ০৫। মামলাটি গুরুত্বের সাথে নিয়ে চোর ধরতে মাঠে নামে পোর্ট থানা পুলিশ। তারই ধারাবহিকতায় বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান ও এস আই বখতিয়ার বেনাপোল নারানয়নপুর গ্রাম থেকে সেলিম সরদারের বাড়ি হইতে চুরি যাওয়া মালামাল সহ তাকে আটক করতে সক্ষম হয়।
দ্রুত সময়ে স্কুলের চুরি যাওয়া মালামাল সহ চোর আটক হওয়ায় বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক মন্ডলী,অভিভাবক সহ বেনাপোলের সাধারণ জনগণ পোর্টথানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল বাজার প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি যাওয়ার পর থেকে আমরা চোরদের ধরতে বদ্ধ পরিকর ছিলাম, বিভিন্ন তথ্যের মাধ্যমে চোরাই মালামাল উদ্ধার সহ একজনকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও চুরির সাথে জড়িত সকল চোরকে ধরতে আমদের অভিযান চলমান রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন