৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:৩৯

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল পোর্ট থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ৮ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদসহ আলমগীর ও জনি হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আসামীরা বেনাপোল পোটথানাধীন ২ নং ঘিবা গ্রামের মফিজুর রহমানের ছেলে আলমগীর(৪০) ও একই থানার গাতিপাড়া গ্রামের বজলু রহমানের ছেলে জনি হোসেন(২৬)।তারা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বেনাপোল পোর্টথানার ডিউটি অফিসার জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল ভূইয়া স্যারের কাছে গোপন খবর আসে ঘিবা গ্রামের আলমগীর ভারতে থেকে গাঁজার চালান এনে বাড়িতে মজুত করেছে ।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন।
অপর দিকে আরো একটি অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিল ও ২ বোতল মদ সহ জনি হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।এ দিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল ভূইয়া যোগদান করার পর একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৪/০২/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন