২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৩৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল পুটখালী সীমান্তে ১২টি সোনার বার সহ ২ পাচারকারী আটক।

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ৪০০ গ্রাম ১২টি সোনার বার সহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২১ তারিখ ১০০০ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে (১) মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, (২) মোঃ শাহজাহান মন্ডল (৩২), পিতা-মোঃ আলী কদর মন্ডল গ্রাম- পুটখালী দক্ষিণপাড়া, উভয়ের ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ০১ টি মোটর সাইকেলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)।
আটককৃত আসামীদ্বয়, সোনার বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৮/১১/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন