২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৩০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩

  • শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক: একইদিনে মেয়েদের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দক্ষিণ আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ৪-০ গোলে জয় দিয়ে আসর শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচেই ২-১ গোলে হেরে গিয়েছিল ফ্রান্সের কাছে।
গ্রুপ-‘এফ’ এ আজ জ্যামাইকার বিপক্ষে তাই জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করায় ছিটকে গেছে ব্রাজিল। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। একই গ্রুপের আরেক ম্যাচে পানামাকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে জ্যামাইকা।
অন্যদিকে নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। এই হারে কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দলটি। এর আগে ইতালির কাছে হার দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে থেকে বিদায় নিল তারা। আর ৩ ম্যাচের সবগুলোতেই জিতে শেষ ষোলোয় উঠেছে সুইডেন। আরেক ম্যাচে ইতালিকে হারিয়ে সুইডেনের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন