১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম
রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিরাজ সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিচারপতি মানিকের ওপর হামলার তদন্ত ডিবিতে, গ্রেফতার ৪

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২

  • শেয়ার করুন

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে।

হামলায় জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় বুধবার (৩ নভেম্বর) রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে ডিবিকে। ওই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
বুধবার (০২ নভেম্বর) বিকেলে পল্টনে হামলার শিকার হন সাবেক বিচারপতি মানিক। মতিঝিল থেকে কারওয়ানবাজার যাওয়ার পথে পল্টনে বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়।

এদিন রাতেই রাজধানীর পল্টন‌ থানায় মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিএনপির মিছিল থেকে হামলা করা হয়েছে উল্লেখ করে মামলায় দলটির অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন