২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:২৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বাড়ি না থেকেও আসামি হয়ে জেল খানায় যাওয়ার অভিযোগ

প্রকাশিত: জুলাই ১২, ২০২১

  • শেয়ার করুন

বেনাপোল(অফিস)
বেনাপোল পোর্ট থানার পুটখালী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটির হওয়ায় থানায় মারামারি সংক্রান্ত অভিযোগ করায় ৬ জনকে আটক করেছে পুলিশ। পোর্ট থানার পুটখালী গ্রামের শাহআলম বাদি হয়ে থানায় অভিযোগ করে। আর সেই অভিযোগের ভিত্তিতে ১০ জুলাই ওই গ্রামের ৬ জনকে আটক করে জেল হাজাতে পাঠিয়েছে পুলিশ। শাহ্আলম থানায় মিথ্যা অভিযোগ করেছে বলে দাবি করেন ওই ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগি পরিবারের অভিযোগ যে ছয়জনকে আটক করা হয়েছে এরা কেউ গ্রামে থাকে না। ব্যবসা বানিজ্যর কাজ সহ নানা কাজে ব্যস্ত এরা যশোর, বেনাপোল থাকে।

আটককৃতরা হলো পুটখালী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৫৮) খয়বার আলীর ছেলে জুলফিকার আলী (৪২), ইশারত মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৫৪), তবি মোড়লের ছেলে ওলিয়ার রহমান (৪০), মৃত দেলোয়ার হোসেনের ছেলে নুর হোসেন (৪২), মহিব উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪২) ও মৃত সামসুর রহমানের ছেলে তবিবর রহমান (৫২)

সুত্র মতে পুটখালী গ্রামের চোরাচালানি শাহ আলম,ওলিয়ার রহমান বিশ্বাস, ও শাহাজাহান বিশ্বাস এর সাথে আটকৃতদের কিছু লোকের চায়ের দোকানে কথা কাটাকাটি হয়। এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলে বাজারে আবার মীমাংসাও হয়। এরপর বেনাপোল পোর্ট থানায়  শাহআলম থানায় বাদি হয়ে মামলা দায়ের করে।
বেনাপোল পোর্ট থানা সুত্রে জানা যায় আসামিদের নামে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। এবং ওই গ্রামের কয়েকজনকে মারধর করায় শাহআলম নামে একজন বাদি হয়ে থানায় মামলা করায় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যেমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত ১ জুলাই পুটখালী বাজারের একটি চায়ের দোকানে সামাজিক দুরত্ব বজায় রেখে বসা এবং লকডাউন সম্পর্কে বিভিন্ন কথা বার্তার একপর্যায় তর্কে জড়িয়ে হাতাহাতি সংঘটিত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন