২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:০০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বাগেরহাটে বিভিন্ন অনিয়মে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩

  • শেয়ার করুন

মাসুম হাওলাদার : বাগেরহাটে বিভিন্ন অনিয়মে ০৪ টি প্রতিষ্ঠানকে ১১,০০০/- টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় কর্তৃক।সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের মাজার গেট এলাকা ও সি এন্ড বি বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা,ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,৩৮ ও ৪০ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১১,০০০- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন।অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর, বাগেরহাট, সদর এবং বাগেরহাট জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন