১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:২৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

বাগরেহাট শ্যালাচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার হতে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টর্গাড

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২

  • শেয়ার করুন

রববিার ১৪ আগস্ট ২০২২ আনুমানিক রাত ১১টায় ৯৯৯ হতে ফোন কলের মাধ্যমে সংবাদ পাওয়ায় বিসিজি স্টেশন কচিখালী হতে একটি উদ্ধারকারী দল দ্রুত শ্যালাচর এলাকায় গমণ করে এবং ১৫ আগস্ট ২০২২ সকাল ৮টায় ১৩ জন জেলেসহ ইঞ্জিন বিকল হয়ে পড়া “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি উদ্ধার করে।
জানা যায়, “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট ২০২২ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হতে ১৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। ১৩ আগস্ট ২০২২ সকাল ৯ টায় ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে ফিশিং ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় আসে এবং ৯৯৯ এ ফোন করে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে ভাসমান অবস্থায় আছে বলে জানায়। অতঃপর কোস্ট গার্ডের কাছে খবর আসা মাত্র তৎপরতার সাথে উদ্ধারকারী দল ফিশিং ট্রলারটির নিকট পৌছায় এবং সমুদ্র উত্তাল থাকায় তাদেরকে নিয়ে শ্যালাচর ফরেস্ট অফিসের অদুরে নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করে। অতঃপর সোমবার ১৫ আগস্ট ২০২২ সকাল ৯টা ৫০ মিনিটে একটি কাঠের বোট নিয়ে বিসিজি স্টেশন শরণখোলা এর উদ্দেশ্যে যাত্রা করে। বর্তমানে জেলেরা সকলেই শারিরীকভাবে সুস্থ আছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন